বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনাভাইরাস:আরো ৭ মৃত্যু, শনাক্ত ২ দশমিক ৭৯

করোনাভাইরাস প্রতীকী ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ দশমিক ৭৯ শতাংশে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

তারা জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৫৬৬ নমুনা পরীক্ষা করে দেশে ৪৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭৯ শতাংশে, যা এপ্রিলের পর সবচেয়ে কম।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৮২।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫০৭ রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১০ কোটি ৪৯ লাখ পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৮৫ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩১তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে। সুত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION