ভয়েস ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক আন্তঃ ক্রীড়া ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলায় প্রগ্রেসিভ লয়ার্সকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ওয়ারিয়র্স অব ল। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ওয়ারিয়র্স অব ল গৌরব অর্জন করেন।
প্রথমার্ধের খেলায় এডভোকেট আক্তার হোসেন একমাত্র গোলটি করে দলকে শীর্ষে নিয়ে যায়। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আল আমিন।
বার্ষিক আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, এডভোকেট সাইফুদ্দিন ও নাহিদা খানম কক্সী।
উল্লেখ্য, ২০ জানুয়ারি ক্যারাম, দাবা, লুডু, ব্যাডমিন্টন ও ফুটবলকে অন্তর্ভূক্ত করে প্রায় এক হাজার আইনজীবীর এই সমিতির ইতিহাসে দ্বিতীয়বারের মতো বার্ষিক আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরবর্তীতে মর্যাদাকর ফাইনালে মুখোমুখি হবে ওয়ারিয়র্স অব ল এবং ব্ল্যাক কোট স্কোয়ার্ডস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.