আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য অভ্যুত্থানকারী সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।
জানা গেছে, অং সান সুচিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিশেষ অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমারে নির্বিচারে আটকদের মুক্তি দাবি এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের অনুরোধে বিশেষ ওই অধিবেশন বসে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ জানান, সারাবিশ্ব দেখছে মিয়ানমারে কী ঘটছে।
তিনি আরও বলেন, অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ তিন শতাধিক মানুষকে আটকে রাখা আছে। আটকদের মধ্যে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মীয় নেতারা রয়েছেন।
সবার মুক্তি দেওয়ার জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশি।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী সে দেশের ক্ষমতাসীন নেতাদের কয়েকজনকে আটরে রেখে জরুরি অবস্থা জারি করে।
ওই সময় মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরের এক বছর সেনাবাহিনী ক্ষমতায় থাকার কথাও জানানো হয়।
সূত্র: জি ফাইভ নিউজ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.