প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২১, ১০:১৪ পি.এম
সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জামতলী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল(অব:) ফোরকান আহমদ।
তিনি বলেন, জালিয়াপালংয়ের টুর্নামেন্টে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে। এ খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। খেলায় অংশ নেওয়া দুইদলকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে পালং স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেয় জামতলী জুনিয়র ফুটবল একাডেমি।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন,জালিয়াপালংয়ের জনপ্রিয় এ খেলার মাঠকে আরো সংস্কার করা হবে। উপজেলা পরিষদের পক্ষে সর্বদা সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্ট আয়োজক কমিটিকে উখিয়া থানার পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন,ইউপি সদস্য শামশুল আলম, এ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী,এ্যাডভোকেট সাকু আলম সহ নেতৃবৃন্দরা।টুর্নামেন্টের সকল ম্যাচ কোনোপ্রকার বিশৃঙ্খলা ছাড়া সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.