প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ৮:৩৬ পি.এম
মাতারবাড়ী প্রকল্পে স্থানীয়দের চাকরির ব্যবস্থা করা হবে: হানিফ

এস. এম. রুবেল, মহেশখালীঃ
মহেশখালীর মাতারবাড়িতে চলমান উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের চাকরির ব্যবস্থা করা হবে। স্থানীয়রা যেন কর্মহীন হয়ে না পড়ে সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে এই মহেশখালীকে ঘিরে। এছাড়াও মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রবন্দর, এলএনজি গ্যাস টার্মিনালের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এতে করে এই অঞ্চল খুব শীঘ্রই শিল্পাঞ্চলে পরিণত হবে। অপরদিকে এই অঞ্চলের লবণ চাষীরা যাতে লবণের ন্যায্য মূল্য পায় সেজন্য বিদেশ থেকে লবণ আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আমি বাণিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাবো। লবণ চাষীদের সমস্যা হয় এমন সিদ্ধান্ত সরকার কখনো নেবেন না। অন্যদিকে উন্নয়ন প্রকল্পের জন্য যে সব জমি অধিকগ্রহণ করা হয়েছে সেখানে অনেকে টাকা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে, তারা যাতে টাকা পায় সে ব্যবস্থা করা হবে।
সোমবার (১লা মার্চ) কক্সবাজারের মাতারবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-পৌর মেয়র মকছুদ মিয়া,মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশাহ, কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার রুহল আমিন ও মশরফা জান্নাত, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক রুহুল, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও সম্পাদক শফি উল্লাহ আনসারী প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.