ভয়েস প্রতিবেদক:
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে পুলিশ ক্লাব। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৮টি ব্রোঞ্জ পদকের লড়াই হয়। পুরুষ এককের কম্পাউন্ড ইভেন্টে অসীম কুমার দাসকে হারিয়ে পুলিশ ক্লাবের আশিকুজ্জামান ব্রোঞ্জ পদক জেতেন।
মেয়েদের দু’টি একক ইভেন্টে বিকেএসপি’র দিয়া সিদ্দিকী এবং পুলিশ ক্লাবের রিতু আক্তার ব্রোঞ্জ পদক পান। পুরুষদের একক ইভেন্টে আনসার দলের রোমান সানা ব্রোঞ্জ পদক জেতেন। এছাড়া, পুরুষ ও নারীদের দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছে পুলিশ ক্লাব। বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে স্বর্ণপদকের জন্য লড়বেন আর্চাররা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.