ভয়েস নিউজ ডেস্ক:
মিলানে আগামী সেপ্টেম্বরে ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর প্রকোপে এ অনুষ্ঠান বাতিল করেছে ফিফা। এ বছর তাই ফিফা বেস্ট পুরস্কার কেউ জিতছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর জানিয়ে বলেছে, ২০১৮-১৯ মৌসুমের বিজয়ী লিওনেল মেসির কাছেই আরও এক বছর থাকছে ‘দ্য বেস্ট’ খেতাব। গত বছর ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে এই খেতাব জিতেছিলেন বার্সেলোনা কিংবদন্তি।
ফিফা এরই মধ্যে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে। ফুটসাল বিশ্বকাপও স্থগিত আছে আগামী বছর পর্যন্ত। শুধু ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়েই এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনা মহামারীর শুরুতে বলেছিলেন, পরিস্থিতি উপস্থিত বুদ্ধি ও নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোকাবিলা করা হবে। সে ধারাবাহিকতাতেই ফিফা বেস্ট অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত। সামাজিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ২০১৬ সালে প্রবর্তনের পর টানা দুই বছর দা বেস্ট জিতেছিলেন রোনালদো। দুবারই পেছনে ফেলেন মেসিকে। ২০১৮ সালে বিস্ময়করভাবে এই খেতাবে জেতেন রিয়ালের ক্রোয়্যাট মিডফিল্ডার লুকা মদরিচ। রোনালদো হন দ্বিতীয়। তৃতীয় মোহাম্মদ সালাহ। ক্লপের কাছে মেসিই এগিয়ে
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার রোনালদোর শারীরিক গঠন একজন খেলোয়াড়ের জন্য উপযুক্ত। ক্লপের মতে, এর চেয়ে ভালো হওয়া কোনো ক্রমেই সম্ভব না। অর্থাৎ ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ নিয়ে জন্ম নিয়েছেন রোনালদো। অন্যদিকে রোনালদোর চেয়ে ৫ ইঞ্চি খাটো মেসির শারীরিক গঠনে রয়েছে বেশ ত্রুটি। হরমোনজনিত সমস্যায় সারা জীবনই তাকে নির্ভর করতে হচ্ছে ওষুধের ওপর। দেখতে আট দশটা সাধারণ মানুষের মতোই গঠন।
আর এ দিকগুলো বিবেচনা করেই মেসিকে এগিয়ে রেখেছেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। ইউটিউব চ্যানেল ফ্রিক্রিকার্জকে মেসি-রোনালদোর মধ্যে কে সেরা এ প্রসঙ্গে ক্লপ বলেন, ‘আমার কাছে মেসি, তবে আমি রোনালদোকে এর চেয়ে বেশি প্রশংসা করতে পারছি না।’
ব্যাখ্যাটাও দেওয়া হলো : আমরা এরমধ্যেই এ দুজনের বিপক্ষে খেলে ফেলেছি এবং দুজনকেই আটকানো অনেকটাই অসম্ভব। কিন্তু মেসি জন্মের পর থেকে শারীরিকভাবে একটু পিছিয়ে। যদি আপনি একজন নিখুঁত খেলোয়াড়ের ছবি আঁকেন, তাহলে অবশ্যই সেটা রোনালদোর উচ্চতার হবে, তার মতো লাফ দিতে পারা এবং দ্রুত ও উঁচুতে দৌড় দিতে পারাও। এবং এরসঙ্গে অবশ্যই যোগ হবে তার পূর্ণ মনোভাব যেটা শতভাগ নিখুঁত ও পেশাদার। এরচেয়ে ভালো কিছু হতে পারে না।’
‘এবং অন্যদিকে মেসি ছোটখাটো, যাকে দেখে সব কিছুই সাধারণ মনে হয় এবং এ জন্যই মাঠে আমি তাকে খেলোয়াড় হিসেবে একটু বেশি পছন্দ করি। তবে ক্রিশ্চিয়ানোও দারুণ একজন খেলোয়াড়।’
মেসিকে একটু এগিয়ে রাখলেও দুজনই যে বর্তমান বিশ্বের অবিস্মরণীয় খেলোয়াড় তাও বলেছেন ক্লপ, ‘দু’জনের মধ্যে একটা ব্যাপার সাধারণ, সেটা হলো দুজনই বছরের পর বছর পদচিহ্ন রেখে যাচ্ছে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.