বলরাম দাশ অনুপম:
বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজার বীচ বাইক মালিক সমবায় সমিতি লিঃ (রেজি নং: ১৬৭০ কক্স) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন।
শনিবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টেস্থ সমিতির কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটারেরা। এবার মোট ৬৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৪ জন ভোটার। ভোটগ্রহণ এবং গনণা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক। ঘোষিত ফলাফলে ৪৫ ভোট পেয়ে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার ইসলাম হিরু। তাঁর প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দিন লান্টু ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হন সহ-সভাপতি মোঃ রাসেল।
সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আবদুল মালেক-২। তাঁর প্রতিদ্বন্দ্বি মো: সোহেল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন-আমির হোসেন (প্রতীক টেবিল), মো: হাসান (প্রতীক বীচবাইক), তৌহিদুল ইসলাম (প্রতীক কলসি), নাজিম উদ্দিন নাজু (প্রতীক মোবাইল), মো: রিয়াদ হোসেন রাসেল (প্রতীক মোরগ) ও আরিফুল ইসলাম (প্রতীক ঘুড়ি)। নির্বাচিত হয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি মো: আনোয়ার ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক বলেন- বীচ বাইক মালিক সমবায় সমিতির সকল সদস্যদের জন্য তারা যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। তবে সমিতির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.