প্রেসবিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও দৈনিক কক্সবাজার এর সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ¦ মোহাম্মদ নুরুল ইসলাম এর নামে প্রতিবছরের ন্যায় এ বছরও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ শুরু হচ্ছে আজ।
ইউনিয়ন হাসপাতালের সৌজন্যে আজ ৮ মার্চ সন্ধ্যা ৬ টায় কক্সবাজার প্রেস ক্লাবে টুর্ণামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার প্রেস ক্লাবের সহযোগিতায় ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিতব্য সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সংশ্লিষ্ট সবার অংশগ্রহন কামনা করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক দীপক শর্মা দীপু জানিয়েছেন, এবারে দ্বৈত খেলায় অংশ নিচ্ছে ১৪ দলের ২৮ জন সাংবাদিক। খেলা চলবে ধারাবাহিকভাবে ৩ দিন। ১ম রাউন্ড, ২য় রাউন্ড, সেমিফাইনাল শেষে ১০ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর ফাইনাল খেলার পর পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.