মো.ফারুক,পেকুয়া:
সারাদেশের ৩৭১ টি ইউপি নির্বাচনের মধ্যে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল।এ নির্বাচনে মনোনয়ন জমির শেষ দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) নৌকার মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৯জন, সাধারণ সদস্য পদে ৪৩ আর সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।পেকুয়ার টৈটংয়ের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্রভাবে সাবেক দুইবারের চেয়ারম্যান এম শহিদুল্লাহ, সাবেক চেয়ারম্যান বিএনপিপন্থি মোসলেম উদ্দিন, সাবেক দুইবারের ইউপি সদস্য বিএনপিপন্থি শাহাদাত হোছাইন, সাবেক ছাত্রলীগ নেতা জুবাইদুল্লাহ লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাহাব উদ্দিন, পেকুয়া ব্রন্ডব্যান্ড এর মালিক ব্যবসায়ী নুরুল আমিন, কপিল উদ্দিন ও একমাত্র নারী শামীমা নাসরীন সাইমা। মনোনয়ন ফরম ক্রয় করেও জমা দেননি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফরায়েজী।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে আবুল কাশেম, আবু তাহের, আব্দু জলিল, ওসমান গণি, জয়নাল আবেদিন, হেলাল উদ্দিন।২ নং ওয়ার্ড থেকে আবুল কালাম, টিপু সোলতান, লুৎফুর রহমান, নাছির উদ্দিন।৩ নং ওয়ার্ড থেকে আব্দুল মালেক, রুহুল আমিন, মনজুর আলম, মোহাম্মদ হোছাইন।৪ নং ওয়ার্ড থেকে আব্দুল কাদের, আব্দু শুক্কুর, কবির আহমদ, নুরুল হোসেন, নুরুল আমিন, আবু্ল শরিফ, আব্দুল হক।৫ নং ওয়ার্ড থেকে কবির আহমদ, রবিউল আলম, আবু ওমর, মনজুর আলম।৬ নং ওয়ার্ড থেকে ফয়সাল আকবর, জাকের হোছাইন, আবুল কালাম, ছৈয়দ নুর, মিজানুর রহমান।৭ নং ওয়ার্ড থেকে শাহাব উদ্দিন সিকদার, নুরুচ্ছাফা, মোহাম্মদ সরওয়ার, শফিউল আলম, কাইছার মোহাম্মদ ইলিয়াস, এসএম আবুল কাশেম, নুরুল ইসলাম, এসএম রেহেনা।৯ নং ওয়ার্ড থেকে মোঃ সেলিম, হেলাল উদ্দিন, নুরুচ্ছাফা, নুরুল আবছার, আজগর আলী।সংরক্ষিত মহিলা আসনের ১, ২, ৩ নং ওয়ার্ড থেকে দিলুয়ারা বেগম, হামিদা বেগম, মতুজা বেগম, ছেমন আরা বেগম।৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে ফরিদা ইয়াছমিন, সেলিনা পারভিন, রোজিনা আক্তার, রোকসানা আক্তার।৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে আয়েশা খাতুন, সাজেদা বেগম, হামিদা বেগম, ফজিয়া ইয়াছমিন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.