ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাজার-শপিং সেন্টার খোলা রাখার অনুমতি থাকলে আজ ২টা হতে বড় মহেশখালী নতুন বাজার লকডাউন আইন মোতাবেক বন্ধ রাখবে। এবং এই সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত বলবৎ থাকবে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান, অষুধের দোকান, মাছ বাজার ও সবজির দোকান ইত্যাদি খোলা রাখা যাবে।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ও নতুন বাজার বণিক সমিতির সিদ্ধান্ত ক্রমে এমন সিদ্ধান্ত কার্যকর করতে বাজারে মাইকিংও করা হয়েছে কক্সবাবাজার ভয়েসকে চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল নিশ্চিত করেছেন।
জানাযায়, করোনাকালে ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দোকান খোলার অনুমতি দেয় সরকার।সে সুবাধে বড় মহেশখালীর বাজারও খোলা রেখে ব্যবসা বাণিজ্য চালায় প্রায় কয়েকদিন। তাতে সোস্যাল মিডিয়া সহ পুরো মহেশখালীতে সমালোচনার ঝড় উঠে। সবার মুখে আশংকা কথা প্রকাশ পায়। ক্রেতা ও বিক্রেতার মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ছবি ভাইরাল হয়ে পড়ে। ফলে আশংকা হয় সংক্রমণের। তাই ঝুঁকি এড়াতে গোরকঘাটা বাজারের মত বড় মহেশখালী বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ।
[caption id="attachment_2212" align="aligncenter" width="451"]
গতকাল বড় মহেশখালী বাজারে স্থানীয় একটি শপিং সেন্টারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে বিকিকিনির দৃশ্য[/caption]
এসিদ্ধান্ত বাস্তবায়নে মেম্বার, গ্রাম পুলিশ,আনসার বিডিপি মনিটরিং এর দায়িত্বে থাকিবে,যদি আইন অমান্য করে কোন দোকান খোলা হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
দেরীতে হলেও এমন সিদ্ধান্ত নেয়ার কারণে ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুকে ধন্যবাদ দেন সচেতন মানুষ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.