প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২০, ৪:১১ পি.এম
টেকনাফে এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুস সালাম, টেকনাফ
টেকনাফে অসহায় ও দুস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন টেকনাফের এসএসসি ৯৭ ব্যাচের বন্ধু সংগঠনের উদ্যোগে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভা ঈদগাহ ময়দানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
টেকনাফের এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুদের অর্থায়নে কর্মহীন,অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিরতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ছোলা,চিনি,তেল,পিয়াঁজ ও মুড়িসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম,নাছির উদ্দিন,জাহাঙ্গীর আলম, একরাম,পিকলু দত্ত,শওকত আলম,হেলাল উদ্দিন,নুরুল আমিন,মিজান,আজিম ও মানবিক পুলিশ সদস্য শরীফুল।
এসময় বক্তরা বলেন, সময়ের প্রয়োজনে হত দরিদ্র,অসহায় পরিবারের পাশে দাড়াতেঁ পারে। আমরা এ মেসেজ টুকু বাংলাদেশের ধনী ও সামর্থ্যবান ব্যাক্তিদের কাছে পৌঁছে দিতে চায়। যেন করোনার মহামারী সংকটে সকলেই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.