এম.এ আজিজ রাসেল:
আগামী ৭ ও ৮ এপ্রিল শুরু হতে যাচ্ছে ওয়ালটন মহিলা বীচ ফুটবল টুর্নামেন্ট-২০২১। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দল। দলগুলো হলো- ইনানী, হিমছড়ি, সোনাদিয়া, সেন্টমার্টিন, বাঁকখালী ও মাতামুহুরি। সোমবার (২৯ মার্চ) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি আফসার উদ্দিন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশীদ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত বিভিন্ন ইভেন্ট আয়োজন করে যাচ্ছে। পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি হলে সারা বিশ্বে কক্সবাজারের পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এতে বিজয়ী ও বিজিত দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে প্রাইজ মানি। সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার জন্যও রয়েছে ক্রেস্ট ও প্রাইজমানি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ, রাশেদ হোসাইন নান্নু, এম. আর মাহবুব ও আলী রেজা তসলিম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.