আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি রক্ষার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবারের আলোচনায় যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ চুক্তি থেকে ওয়াশিংটন ২০১৮ সালে বেরিয়ে যায়। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করতে এবং ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন। ইরান কখনো সামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলবে না ওই চুক্তিতে এমন নিশ্চয়তা দেওয়া হয়।
কিন্তু ইরান ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা অবসানের দাবি তুলে সর্বশেষ বৈঠকে মার্কিন আলোচকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে অস্বীকৃতি জানায়।
দেশটি বলেছিল, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক জোসেপ বরেলের সঙ্গে তাদের আলোচনা জারি থাকবে। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে আলোচনায় তাদের আপত্তি নেই। কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে তাদের আপত্তি।
তাদের বক্তব্য, ২০১৮ সাল থেকে আমেরিকা তাদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে।
জানুয়ারিতে ইরান জানায়, তারা ২০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আর এটা তারা ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনেই করছে।
২০১৫ সালের চুক্তি অনুযায়ী বর্তমান সদস্য ইরান, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের মধ্যে আলোচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সভাপতিত্ব করবে। মঙ্গলবার এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.