জিকির উল্লাহ জিকু:
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে মহেশখালী থানায়। প্রথম বারের মতো থানা পুলিশের সহযোগিতায় জীবানু নাশক টানেল স্থাপিত হয়।
আজ ১ টায় জীবাণু নাশক টানেলের শুভ উদ্ধোধন করেন স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানে ধন্যবাদ দিয়ে মহশেখালী থানার সকল সদস্যকে আশেক উল্লাহ রফিক বলেন, সারাদেশের ন্যায় মহেশখালী থানার পুলিশও জীবনের ঝুঁকি নিয়ে মহেশখালীবাসীকে সেবা ও নিরপত্তা দিয়ে যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু এই মহাদুর্যোগে মহেশখালী থানার পুলিশও প্রশংসনীয় ভূমিকা রেখে আমাদের আস্থা অর্জন করেছে। তাই তাদের যেমন নিরাপদ ও নিরাপত্তা দরকার তেমনি থানায় আগত সেবা প্রার্থীদেরও সেফটি দরকার। এই জীবাণু নাশক টানেল আমাদের নিরাপদ রাখতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রতন দাশ গুপ্ত, ওসি প্রভাষ চন্দ্র ধর, ওসি (তদন্ত) বাবুল আজাদ, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক সহ থানা পুলিশ সদস্যরা।
ভয়েস /জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.