ভয়েস নিউজ ডেস্ক:
করোনাকালে মানুষের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজদের শাস্তি দাবি করেছেন তিনি।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
নতুন করে এক সপ্তাহের লকডাউনের প্রসঙ্গ তুলে সরকারের উদ্দেশে তিনি বলেন, দরিদ্র, অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করুন।
এ সময় গার্মেন্টস কারখানার পাশাপাশি অন্যান্য সেক্টরেও আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল।
এ সময় বিরোধী নেতাকর্মী ও আলেম-ওলামাদের ধরপাকড়ের সমালোচনা করে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করেন তিনি।
বাঁশখালীতে শ্রমিকদের গুলি করে হত্যার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করছে। এ জন্য পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.