ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেনের পক্ষ থেকে টৈটং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোছাইনের উদ্যোগে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে ছাত্রলীগ নেতা কামাল হোছাইনের বাড়ি থেকে টৈটং ইউনিয়নের প্রায় ৩ শতাধিক হতদরিদ্র নারী পুরুষ ও অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আগত স্থানীয় নারী পুরুষদের মাঝে করোনা সচেতনমূলক মাস্ক বিতরণ করেন টৈটং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পরিচ্ছন্ন ছাত্রনেতা কামাল হোছাইন।
কামাল হোছাইন বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রিয় অভিভাবক আমার প্রিয় নেতা সাদ্দাম হোসেন ভাইয়ের পক্ষ থেকে টৈটং ইউনিয়নে প্রায় ৩ শতাধিক অসহায় নারী পুরুষ ও অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীর মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করেছি। ইনশাল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.