ভয়েস নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে কলকাতার রাজভবনে শপথ নেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া দশটার দিকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। এসময় তিনি বরাবরের মতো সাদা শাড়ি এবং হাওয়াই চপল পরে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজভবনে পৌঁছান। এরপর রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে শপথবাক্য পাঠ করান।
সীমিত পরিসরে এই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অপরদিকে আগামী ৬ ও ৭ মে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা। তাদেরও রাজ্যপাল জগদীপ ধনখড় শপথ বাক্য পাঠ করাবেন। সূত্র:বার্তা২৪।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.