আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে নতুন করে যে রাশিয়াফোবিয়া সৃষ্টি করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৬তম বার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস প্যারেডে এ কথা বলেন তিনি। ৭৬ বছর আগে সোভিয়েত বাহিনীর কাছে জার্মানির আত্মসমর্পনের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। রোববার এ উপলক্ষে আয়োজিত প্যারেডে পুতিন রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় সবকিছু করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে যে রাশিয়াফোবিয়া তৈরি হচ্ছে তার নিন্দা জানান তিনি। এসময় রাশিয়ার সর্বাধুনিক অস্ত্রের প্রদর্শনি চলে। প্যারেডে অংশ নেন ১২ হাজার সেনা সদস্য। তাদের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়া বরাবরই আন্তর্জাতিক আইন মেনে চলেছে।
একইসঙ্গে নিজের জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায়ও সচেষ্ট থেকেছে।সূত্র:মানবজমিন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.