ভয়েস প্রতিবেদক (২৭ এপ্রিল):
কক্সবাজারের জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডট কম’ প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণে কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন শুভেচ্ছা জানিয়েছেন। কক্সবাজার ভয়েসে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেছেন, ‘কক্সবাজার ভয়েস ডট কম’ শুরু থেকে বস্তুুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সরকারের জনমুখী নানা সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও কক্সবাজারের পর্যটন শিল্প সহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে শুধু জেলা নয় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
পাঠকের সুবিধার্থে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী হুবহু তুলে ধরা হলো-
পর্যটন নগরী কক্সবাজারের অনলাইন পত্রিকা 'কক্সবাজার ভয়েস ডট কম' এর আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। পত্রিকাটির এই শুভ দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরু থেকে পত্রিকাটি বস্তুুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সরকারের জনমুখী নানা সংবাদ প্রকাশ করে আসছে। আমি আশা করি আগামীতে পর্যটন শিল্প সহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে শুধু জেলা নয় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ সকলের জন্য রইল শুভ কামনা।বিশ্বব্যাপী করোনার এই মহাদুর্যোগে সকলকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। নিজে সুস্থ থাকি, অপরজনকে সুস্থ রাখি।
শুভেচ্ছান্তে-
মো: কামাল হোসেন,জেলা প্রশাসক,কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.