ভয়েস প্রতিবেদক:
প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি জহিরুল ইসলাম আর নেই। তিনি সোমবার দুপুরে চট্টগ্রামস্থ তাঁর জৈষ্ঠ্য সন্তান জাহেদুল ইসলামের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালল্লিহি .. রাজিউন)।তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয়।
মৃত্যকালে তাঁর বয়স ৮০ বছর ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কক্সবাজার শহরের বয়তুশ শরফ সড়কের বাসিন্দা এডভোকেট জহিরুল ইসলাম মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা, স্ত্রী রেখে সহ অনেক গুণগ্রাহী, অনুসারী রেখে যান।
তিনি জীবনকালে “আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী রাজনীতি’ নামের একটি গ্রন্থের প্রকাশ করেছেন। তিনি বাধ্যকজনিত রোগে আক্রান্ত ছিলেন।সর্বশেষ তথ্য মতে তাঁর মৃতদেহটি কক্সবাজারে আনা হচ্ছে। ১৯ মে জোহের নামাযের পর তার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.