ভয়েস প্রতিবেদক :
মহেশখালী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল ফজল মেম্বারের ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ। আওয়ামী রাজনীতির দুঃসময়ের এই ত্যাগী নেতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশ গ্রহন করেছিলেন।
বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই ত্যাগী নেতা অধিকাংশ সময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। নেতাকর্মীদের মাঝে একজন সুবক্তা হিসাবে ব্যাপক গ্রহনযোগ্যতা। জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত কাটিয়েছেন মানব সেবায়, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন একবার। সম্পদশালী হওয়ার পরও যার মধ্যে ছিলনা কোন অহংকার যেকোনো মানুষের সাথে মিশে যেতেন বলেই এলাকার মানুষের কাছে বেশ গ্রহনযোগ্যতা ছিল সবচেয়ে বেশী ।
সাবেক সংসদ সদস্য মরহুম ইসহাক মিয়ার খুবই ঘনিষ্ঠজন ছিলেন, রাজনীতি করেছেন একসাথে। মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছে মহেশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে। রাজনীতিই ছিল তার ঘর, বাড়ী, সংসার, পেশা ও নেশা। আওয়ামী লীগের চরম দূঃসময়ে পকেটের টাকা খরচ করে দলের কর্মীদের চাঙ্গা রাখতেন মাইক্রোফোন হাতে পেলেই আর কিছুই প্রয়োজন ছিল না এটিই ছিল তার শান্তি, তার বজ্রকন্ঠ। আওয়ামী লীগের সুদিনের বাতাস আসতে না আসতেই তিনি ইন্তেকাল করেন ২০১৬ সালের ১৮ মে।
এই ত্যাগী নেতার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বাণীতে আশেক উল্লাহ রফিক এমপি আবুল ফজল মেম্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন এদের ত্যাগের বিনিময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্র ক্ষমতায়। এসব আদর্শবান নেতারাই ছিলেন আওয়ামী লীগের অন্যতম শক্তি।
এক বাণীতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম বলেন, আবুল ফজল মেম্বার ছিলেন একজন সহজসরল মানুষ। রাজনীতিতে তার অবদান মহেশখালীর মানুষ মনে রাখার মত। তাঁর মত একজন নেতা হারানো সত্যি দলের জন্য কষ্টের। দলের সুসময়ে এই মানুষ গুলো বেঁচে নেই। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
ভয়েস /জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.