ভয়েস নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণ পরিষদ সদস্য এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে আজ সকালে তার চট্টগ্রামের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.