ভয়েস নিউজ ডেস্ক:
সকাল না হতেই দুঃসংবাদ। শ্রীলঙ্কা দলের কোচসহ তিনজন করোনা পজিটিভ। তবে দ্বিতীয় টেস্টে একজন পজিটিভ ও বাকিরা নেগেটিভ হওয়ায় মেলে স্বস্তি।সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে এসেছে দুই দল। সাড়ে ১১টার পর মাঠে এসেছেন ক্রিকেটাররা। এসেই নেমে পড়েন গা গরমে। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কা দলকে দেখা যায় ড্রেসিংরুমের সামনে ওয়ার্মআপ করতে। আর বেশ কয়েকজন ছুটোছুটি করছেন ব্যাট-বল নিয়ে।
বাংলাদেশ দলও গা গরমের পর্ব শেষে এখন আলাদাভাবে ব্যাটিং-বোলিং করছেন মুশফিক-সাকিবরা।
দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়। টস হবে দুপুর সাড়ে ১২টায়।
রোববার সকালে অতিথি দলের তিনজনের করোনা আক্রান্তের খবরে হইচই পড়ে যায়। ম্যাচ হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সকাল ১১টার পর দ্বিতীয় কোভিড টেস্টের ফল পাওয়ার পর সব শঙ্কা উড়ে যায়।
ম্যাচের আগের দিন করা করোনা টেস্টে অতিথি দলের তিনজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্ত হন বোলিং কোচ চামিন্দা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা-শিরান ফার্নান্দো। তবে দ্বিতীয় পরীক্ষায় শুধু পজিটিভ আসে শিরান ফার্নান্দো। তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে।
প্রথম ওয়ানডে নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে বিসিবির পরিচালক জালাল ইউনুস রাইজিংবিডিকে বলেন, ‘দ্বিতীয় পরীক্ষায় শুধুমাত্র ফার্নান্দো পজিটিভ এসেছেন। তাকে আইসোলেটেড করা হয়েছে। ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। দুপুর ১টায় ম্যাচ শুরু হবে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.