ভয়েস নিউজ ডেস্ক:
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের এবং শনাক্ত হয়েছেন ৮ লাখ ২ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৭৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।
মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৫৩৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। এখন পর্যন্ত ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ১৩৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫২১ জন।
মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় মারা গেছেন ৩ জন। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.