আন্তর্জাতিক ডেস্ক:
করোনা পরিস্থিতিতে মোটরসাইকেল মিছিল বের করায় ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ জুন) এ মিছিল বের করেন তিনি। এ সংবাদ দিয়েছে বার্তা সংস্থা এপি।
জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মোটরসাইকেল র্যালি বের করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়া এ র্যালিতে অংশ নেয় হাজারো মানুষ। তাই নিয়ম ভঙ্গ করার অপরাধে প্রাদেশিক সরকার প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১শ ৮ ডলার জরিমানা করেছে।
উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সূত্র:বার্তা২৪।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.