ভয়েস নিউজ ডেস্ক:
চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আজ রবিবার (১৩ জুন) দেশে আসছে। টিকা আনতে বিমান বাহিনীর দুটি বিমান শনিবার (১২ জুন) রাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানগুলোতে এসব টিকা আনার কথা রয়েছে।
আজ বিকাল ৫টা নাগাদ টিকা পরিবহনকারী বিশেষ বিমানটির ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। কুর্মিটোলায় এয়ারফোর্সের বঙ্গবন্ধু বেজ’-এ নামবে টিকা পরিবহনকারী বিমানবাহিনীর বিমানটি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে ১৩ জুন টিকা আসার বিষয়টি জানিয়েছিলেন। গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। আজ যে ৬ লাখ ডোজ আসার কথা রয়েছে, এগুলোও সিনোফার্মের টিকা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.