খেলাধুলা ডেস্ক:
রোববার ব্রাজিলের মানে গারিঞ্চায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমে কোপা আমেরিকার চলতি আসরের উদ্বোধন করলো স্বাগতিক ব্রাজিল। ৩-০ গোলে ম্যাচ জিতে নেইমার জুনিয়রদের দল বিশ্বকাপ বাছাইপর্বসহ টানা সাত আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত, সঙ্গে কোপা আমেরিকায় ঘরের মাঠে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে।
ভেনেজুয়েলার মূল একাদশের সাতজন খেলোয়াড়সহ মোট ১৩ জন খেলোয়াড় এবং কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় বেশ দুর্বল দল নিয়েই মাঠে নেমেছিলো। ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধের অষ্টম মিনিটে রিচার্লিসনের পাস থেকে ট্যাপ ইন গোল করতে পারেননি নেইমার। এমনকি দুই মিনিট পরেও রিচার্লিসন বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ায় সামনে গোলরক্ষকে একা পেয়েও লাভ হয়নি। তবে ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার নায়ক মার্কুইনহো। নেইমারের কর্নার থেকে গোল আদায় করে নেন তিনি। ২৫তম মিনিটে রিচার্লিসনের গোল অফ সাইডের ফাঁদে পড়ে বাতিল হয়। ৩৯তম মিনিটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার জোসে মার্টিনেজের শট।
অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন নেইমার। দানিলো ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ফিরে টানা তিন ম্যাচে গোলের দেখা পাওয়া এই তারকা আরেকটি গোল করিয়েছেন বারবোসাকে দিয়ে, সেটিও ৮৯ মিনিটের মাথায়।
সব মিলিয়ে শুরুটা বেশ ভালোই করেছে ব্রাজিল।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.