ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান বা ক্ষেত্র খোলা থাকবে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এর আগে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এবারের লকডাউনে জরুরি সেবা ও পণ্য পরিবহন ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস ও সেবা এবং পরিবহন চলাচল বন্ধ থাকবে।
এদিকে সোমবার থেকে কঠোর লকডাউন কার্যকর হতে পারে এমন খবরে শনিবার থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়তে শুরু করে।
এর আগে বৃহস্পতিবার করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের এ সুপারিশ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.