খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসি। ৭ হাজার ৫০৪ দিন আগে ন্যাপকিন পেপারে স্বাক্ষর করে বার্সেলোনায় এসেছিলেন তিনি। এরপর গেল সাড়ে ৭ হাজার দিনে তার সঙ্গে চুক্তির মেয়াদ কখনো শেষ হয়নি বার্সার। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম ঘটনা। ৩০ জুন কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন অধিনায়ক।
অর্থাৎ আজ ১ জুলাই থেকে লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। তার মানে এই নয় যে তিনি আর কাতালানের ক্লাবটির হয়ে খেলবেন না। তার সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইউয়ান লাপোর্তা। তাদের বিশ্বাস মেসি তার চুক্তি নবায়ন করবেন। সে কারণে তিনি বার্সা সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস মেসি শিগগিরই কলম হাতে তুলে নিবেন এবং আবার নীল-লাল রঙের জার্সি পড়ে মাঠে নামবেন।
কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছাড়া যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন।
সে কারণে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে।
অবশ্য আর্থিক সংকটের কারণে বার্সা এবার কালক্ষেপণ করছে মেসি ও তার বাবার দাবি-দাওয়া মেনে নিতে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.