আন্তর্জাতিক ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজারের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ১৮১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭ জন। এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৭৭ হাজার ৯৯ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৩৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ২৯৩ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৮১৬ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৪৭৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৮৭৬ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৮৭২ জন। মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৭৫৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৯৮৬ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৫৩ জন মারা যান। গত সপ্তাহ ধরে প্রতিদিন একশোর বেশি লোক করোনায় মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.