ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
অসুস্থ ছেলেটির নাম মোহাম্মদ শাহজাহান। সে গত তিন বছর ধরে জটিল রোগে আক্রান্ত।মহেশখালী পৌরসভা ৫ নং ওয়ার্ড উত্তরঘোনাপাড়ার বাসিন্দা পিতা আবুল হোসেন জানিয়েছেন তার সহায় সম্বল সবটুকু দিয়ে সে তার ছেলের চিকিৎসা করেছেন। এমনিতেই জীবন ধারণ করা কষ্টকর তার উপর করোনাকাল। যার কারণে বিত্তশালীদের প্রতি অনুরোধ করেছেন মানবিক সহায়তা এবং সহযোগিতার।
স্থানিয় সাংবাদিক মহেশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশির জানান, অসুস্থ শাহজাহানের পিতা এবং পরিবারের অবস্থা নাজুক। তাকে একটু উন্নত চিকিৎসা দিতে পারলে ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চিকিৎসা করার মতো কোন সামর্থ্য নেই দরিদ্র পিতার।তিনি নিজেও নিজের ফেসবুকে সহায়তার জন্য স্ট্যটাস দিয়েছেন উল্লেখ করে বলেন, রমজান মাস সাওয়াবের মাসের উছিলায় হলেও একটু একটু সবার সাহায্য সহযোগিতা পেলে হয়তো শাহজাহান সুন্দর পৃথিবীর মুখ দেখবে।
যদি কেউ এই ছেলেটিকে সহযোগিতায় করতে চান নীচে তার বাবা ও ভাইয়ের ফোন নং দেয়া আছে।
মানুষ মানুষের জন্য।
বড় ভাই সরওয়ার কামাল ( বিকাশ) ০১৮৩১৫১১৬৩৫ পিতাঃ আবুল হোসেন ( নগদ) ০১৮৩৯২২৩০১৭।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.