ভয়েস নিউজ ডেস্ক:
দেশে সকাল ৮ পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এদিন ৭ হাজার ৬১৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। দেশে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৩৯টি পরীক্ষাগারে ২৪ হাজার ৯৭৯ টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪৯৮ জনের। সর্বশেষ ৯ হাজার ৭০৪ জনের সুস্থতায় এ পর্যন্ত মোট সুস্থ হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩০দশমিক ৪৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ ও মৃত্যুহার ১ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৮ জন। এছাড়া খুলনায় ৩৮, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ১১, বরিশালে ৮, সিলেটে ৬, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৭৫ জন নারী। মৃতদের ১৪৬ জন সরকারী হাসপাতালে, ২২ জন বেসরকারী হাসপাতালে এবং ৫ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৭৫৯ জন এবং নারী ৫ হাজার ৭৩৯ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে , গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪২, ৪১ থেকে ৫০ বছরের ২২, ৩১ থেকে ৪০ বছরের ১২, ২১ থেকে ৩০ বছরের ৬ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.