ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন, যা দেশে করোনা মহামারিকালে একদিনের সর্বোচ্চ। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এই ২৪৭ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন।
এর আগে দেশে ১৯ জুলাই ২৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজকের আগে সেটাই ছিল একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। একদিনে এত শনাক্ত এর আগে বাংলাদেশে হয়নি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৫ হাজার ১৯২ জনকে নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। তাদের নিয়ে করোনা থেকে সুস্থ হলেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।
সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৩ হাজার ৩১৬টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ছয় হাজার ২৩৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ১৬ হাজার ৮৬৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৩৬৯টি।
ঈদের ছুটির পর দেশে করোনার নমুনা পরীক্ষাও হয়েছে একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হলেন।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬৫ শতাংশ।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.