খেলাধুলা ডেস্ক:
টোকিও অলিম্পিকে বাংলাদেশের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে নিজ যোগ্যতায় অংশ নিচ্ছেন আরচার রোমান সানা। তাই তার ওপরেই ছিল সকল প্রত্যাশা।
সেই প্রত্যাশার প্রথমভাগ মিটিয়ে অলিম্পিকে শুভ সূচনাই করলেন দেশসেরা এই আরচার। এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে শীর্ষ ৩২-এ জায়গা করে নিয়েছেন তিনি।
দারুণ জমে ওঠা লড়াইয়ে হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন সানা। নিজের ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পূর্ণ ১০ পয়েন্ট স্কোর করেছেন রোমান ।
শেষ ষোলোর লড়াইয়ে রোমান খেলবেন কানাডার ক্রিস্পিন দুয়েনাসের বিপক্ষে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.