ভয়েস প্রতিবেদক, পেকুয়া (২৭ এপ্রিল):
পেকুয়ায় অভিযান চালিয়ে ১৫ মেট্রিকটন চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়েছে।পেকুয়া থানার ওসি কামরুল ইসলাম চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই বিদ্যালয়ের কক্ষ থেকে ১৫ মেট্রিকটন চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হোছনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী জানান, ২৬ এপ্রিল দিবাগত রাত একটার দিকে পেকুয়া থানা পুলিশ তাকে স্কুলে ডেকে নিয়ে তার স্কুলে রাখা ১৫ মে. টন চাল তার জিম্মায় দেন।
প্রধান শিক্ষক আরও জানান, ২৬ এপ্রিল রাত ৯টার দিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী স্কুলের নাইট গার্ড থেকে চাবি নিয়ে চালের বস্তাগুলো স্কুলের ভেতরে রাখেন। স্কুলে চালের বস্তা রাখার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না।
বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচী জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম তার বিশেষ বিশেষ বরাদ্দ থেকে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ১১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
এর আগে চাল উত্তোলন করে প্রকল্পের কাজ করা হয়েছে। গতকালও তিনি ১৫ টন চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিদ্যালয়ে এনে রাখা হয়েছে।
তবে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পেকুয়া পিআইও অফিস থেকে ওয়াহিদুর রহমান ওয়ারেচীকে চাল উত্তোলনের জন্য গতকাল ২৬ এপ্রিল কোন ডিও দেওয়া হয়নি। তিনি চালগুলো সম্পর্কে কিছুই জানেন না।
জানা গেছে, জব্দকৃত ১৫ মে. টন চাল বারবাকিয়া ইউনিয়ন পরিষদের দু’জন মেম্বারকে জিম্মায় দিয়েছে পুলিশ। এছাড়াও জিম্মা নামায় স্থানীয় একজন যুবলীগের নেতাকে সাক্ষী করা হয়েছে।
পেকুয়া থানার ওসি কামরুল ইসলাম আরো জানান, পুলিশ সব তথ্যপ্রমাণ যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়ার হবে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.