ভয়েস প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের ৪শতাধিক মুসলিম ও শতাধিক রাখাইন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী মীর কাশেম।
শনিবার সকালে খুরুশকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পেচার ঘোনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জানাযায় খুরুশকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পেচার ঘোনার বাসিন্দা আলহাজ¦ এফাজ উল্লাহর পুত্র সৌদি প্রবাসি মীর কাশেম তাহার এলাকার কর্মহীন দরিদ্র মানুষের সহায়তায় আবারও এগিয়ে এসেছেন। তাহার নিজস্ব তহবিল হতে বরাবরের মত রাখাইন পাড়ার ও পেচার ঘোনাসহ তেতৈয়া এলাকার মানুষের মাঝে উক্ত ঈদ সামগ্রী সেমাই,চিনি,নারিকেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

সৌদি প্রবাসি মীর কাশেম এর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন, জেলা ওলামা লীগের নেতা মাওলানা আবু তাহের, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী আমিরুল ইসলাম,নুরুল ইসলাম,মীর কাশেমের ভাই মোস্তাক আহম্মদ ও আবুল কাশেম প্রমুখ।
এর আগে ভিডিও কলে সৌদি আরব থেকে কথা বলে সকলের দোয়া চান ও আগামীতে যেকোন দুর্যোগে সকলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রবাসী মীর কাশেম।
উল্লেখ্য করোনার লকডাউনে সম্প্রতি এলাকার কর্মহীন অসহায় মানুষকে বিপুল পরিমান ত্রাণ সামগ্রী বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.