খেলাধুলা ডেস্ক:
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া।মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তার আগে বিকেল সাড়ে ৫টায় টস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পেসার নিয়ে। মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন তরুণ শরিফুল ইসলাম। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন নাসুম আহমেদ। এছাড়া স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ টি-টোয়েন্টির একাদশে দুটি পরিবর্তন এসেছে। তাসকিনকের পরিবর্তে মোস্তাফিজ এবং পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে এসেছেন মেহেদি।
অস্ট্রেলিয়ার একাদশে তিন পেসারের সঙ্গে রয়েছে দুই স্পিনার। পেস আক্রমণে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গী আন্দ্রে টাই। স্পিনার হিসেবে আছেন- অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.