প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ১০:১৫ পি.এম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচী

আমিনুল হক, মহেশখালী:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলা শাখার আওতাধীন বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পন, খতমে কোরআন, মিলাদ ও দোয়া, আলোচনা সভা ও মেজবানি খাদ্য বিতরণের কর্মসূচী রয়েছে। প্রায় ৫/৬ হাজার লোকের মাঝে মেজবানি খাদ্য বিতরণ করা হবে বলে জানা গেছে। সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সকল কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ভাবে আহ্বান জানিয়েছেন বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন। এদিকে আজ ১৪ আগস্ট রাত্রে মেজবানি খাদ্যের প্রস্তুতি চলেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.