খেলাধুলা ডেস্ক:
জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।
মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে গোল দিয়ে বায়ার্নকে এগিয়ে দেন লেভানডোভস্কি।
বিরতি থেকে ফেরার ৪ মিনিট না যেতেই বায়ার্নকে উল্লাসে ভাসান টমাস মুলার। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৬৪ মিনিটের সময় একটি গোল শোধ করেন মার্কো রেউস।
কিন্তু গোল শোধে মরিয়া ডর্টমুন্ড আরও এক গোল খেয়ে বসে। ৭৪ মিনিটে সেই লেভানডোভস্কির পা থেকেই গোলটি পায় বায়ার্ন। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লেভানডোভস্কির এটি ২৪তম গোল লেভানডোভস্কির। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডে কাটিয়েছিলেন এই পোলিশ স্ট্রাইকার।
এই জয়ের মধ্যে দুয়ে একটি রেকর্ডও গড়েছে বায়ার্ন। টানা দ্বিতীয়বারের সঙ্গে রেকর্ড নবমবারের মতো সুপার কাপের ট্রফি নিজেদের করে নিয়েছে দলটি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.