ভয়েস নিউজ ডেস্ক:
স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
তিনি বলেন, `স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে আগামী ২০ সেপ্টেম্বর ১৬১টিতে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়; এগুলোতে অন্য কোনও ধাপের নির্বাচনের সময় অনুষ্ঠিত হবে।’
ইসি সচিব জানান, ২০ সেপ্টেম্বর স্থগিত ৯টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.