খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ।নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে এলো টাইগাররা।
এর আগে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে র্যাঙ্কিংয়ে দশ থেকে সাতে উঠে বাংলাদেশ।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের অবস্থান ছয়ে দেখাচ্ছে।
ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে ছিল টাইগাররা। তবে প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয়ের পর ৪ রেটিং পয়েন্ট পায় বাংলাদেশ। সেই সুবাদে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে আসে মাহমুদউল্লাহ বাহিনী।
এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেবে টাইগাররা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উঠে যাবে সর্বোচ্চ পাঁচে।
এর আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। তারও আগে, জিম্বাবুয়ে সফরে গিয়েও টি-টোয়েন্টি সিরিজ জেতে তারা।
কিউইদের বিপক্ষে যদি বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিততে পারে, তাহলে রেটিং বাড়বে ১৪ এবং ২৪৮ রেটিং নিয়ে তারা জায়গা করে নেবে সেরা পাঁচে।
এদিকে, হারলে নিউজিল্যান্ডের রেটিং কমবে ১৩। সেই সঙ্গে তারা নেমে যাবে চারে।
পাঁচে ওঠার জন্য বাংলাদেশকে এই সিরিজের ৫ ম্যাচই যে জিততে হবে তা নয়। ৪-১ ব্যবধানেও জিতলেও পাঁচে ওঠার সম্ভাবনা রয়েছে টাইগারদের। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজটিতে জয়ী হতে হবে শ্রীলঙ্কাকে। তাহলে কমবে প্রোটিয়াদের রেটিং। আর ২৪৪ রেটিং নিয়ে পাঁচে উঠবে বাংলাদেশ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.