আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় আহমেদ মাসুদের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি এবং আহমেদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আবদুল ওয়াদুদ জারা তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্ট রোববার (৫ সেপ্টেম্বর) রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ফ্রন্ট এখনও পঞ্জশির উপত্যকায় তালেবানের আধিপত্য মেনে নেয়নি।
ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমেদ শাহ মাসুদের এক সময়কার প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়ের সাবেক সভাপতি।
ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ কীভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে তারা একটি হামলায় একসঙ্গে নিহত হয়েছেন।
আহমেদ মাসুদ এক টুইটার বার্তায় লিখেছেন, আহমেদ শাহ মাসুদের ওপর হামলায় ফাহিম দাশতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবার পাঞ্জশিরে আরেক হামলায় তিনি প্রাণ হারালেন।
২০০১ সালে দুই তালেবান সদস্যের আত্মঘাতী হামলায় পঞ্জশিরের সিংহ হিসেবে পরিচিত আহমেদ শাহ মাসুদ নিহত হন।
হামলাকারীরা সাংবাদিক পরিচয়ে মাসুদের সাক্ষাৎকার নিতে গিয়েছিল। ওই হামলায় ফাহিম দাশতি আহত হয়েছিলেন।
আফগানিস্তানে রুশ বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আহমেদ শাহ মাসুদ এবং তিনি পাঞ্জশিরে রুশ বাহিনীর আধিপত্যও মেনে নেননি।
ভয়েস/ জেইউ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.