খেলাধুলা ডেস্ক:
মহামারি করোনার কারণে দীর্ঘ ১৮ মাস পর রিয়াল মাদ্রিদের সমর্থকরা রোববার দিবাগত রাতে সুযোগ পেয়েছিলেন মাঠে বসে খেলা দেখার। কিন্তু লম্বা সময় পর মাঠে এসেই দেখলেন রিয়ালের ছন্দপতন।
ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষের এই ম্যাচে দুই-দুইবার পিছিয়ে পড়লো রিয়াল। কিন্তু তাদের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমা ঠিকই দর্শকদের উৎসবের উপলক্ষ্য এনে দিলেন। তার হ্যাটট্রিকে ৭ গোলের থ্রিলার ম্যাচে তারা ৫-২ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় স্যান্টি মিনা গোল করে এগিয়ে নেন সেল্টাকে। ২৪ মিনিটের মাথায় করিম বেনজেমা গোল করে সমতা ফেরান।
তবে ৩১ মিনিটের মাথায় আবাও পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় সেল্টা ভিগোর ফ্রাঙ্কো কার্ভি গোল করে এগিয়ে নেন দলকে। তাতে এগিয়ে থেকেই তারা বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরেই (৪৬ মি.) জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। তাতে আবারও ম্যাচে ফেরে সমতা।এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে।
৫৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ৭২ মিনিটে এডুয়ার্ডো কামাভিনগার গোলে ব্যবধান হয় ৪-২।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.