আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তবে ছেলেদের সঙ্গে এক কক্ষে বসে নয়, বলেছেন তালেবানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি৷
রোববার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তালেবানের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি আরও বলেন, মেয়েদের ড্রেসকোডও মেনে চলতে হবে৷
উল্লেখ্য তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেবার আগেও স্কুলগুলোতে ছেলে মেয়েরা আলাদাই ক্লাস করত৷ তবে বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষার সুযোগ ছিল এবং কোন ড্রেসকোড নির্ধারণ করা ছিল না৷
তালেবান বলছে, মেয়েরা চাইলে পোস্টগ্রাজুয়েটও পড়তে পারবে৷ তবে তার জন্য সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা ক্যাম্পাস অথবা অন্তত আলাদা ক্লাসরুম করা হবে৷
এরইমধ্যে আফগানিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ছেলে ও মেয়েদের মাঝে পর্দা টানিয়ে ক্লাস নেয়া হচ্ছে এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷
সংবাদ সম্মেলনে হাক্কানি মেয়েদের জন্য নারী শিক্ষিকা নিয়োগের কথাও জানান৷ যদি এটি সম্ভব না হয় তাহলে পুরুষ শিক্ষকদের শরিয়া আইন মেনে নারী শিক্ষার্থীদের পড়াতে দেয়া হবে৷
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.