আন্তর্জাতিক ডেস্ক:
তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর টানা কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনাম ছিল কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর। দেশ ছাড়তে মরিয়া হাজারো আফগান নাগরিকদের ভিড় ও বিশৃংখলার ছবি ও খবর প্রধাণ্য পেয়েছে সংবাদ মাধ্যমে।
তখন অনেকে ভাবতে পারেনি পাকিস্তানের সীমান্তে কি ঘটছে যাচ্ছে আগামীতে। আফগানিস্তানের বিশাল সীমান্ত জুড়ে আছে পাকিস্তান। দেশ ছাড়তে মরিয়া আফগান নাগরিকদের এখন বেশিরভাগের ঠিকানা ও অবস্থান পাকিস্তান সীমান্ত।
তালেবান থেকে বাঁচতে যে করেই হোক পালাতে হবে ভিন্ন দেশে।
স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে হাজার হাজার আফগান নাগরিক ভিড় জমিয়েছেন পাকিস্তান। সীমান্ত পাড়ি দেয়ার জন্য প্রতিদিনই সেখানে বাড়ছে মানুষের বিড়। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের অত্যান্ত গুরুত্বপূর্ণ জেলা স্পিন বোল্ডাক। সেখানের চমন সীমান্তের ছবি ধরা পড়েছে স্যাটলাইটের চোখে।
স্পিন বোল্ডাকের চমন হলো আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অন্যতম ব্যস্ত সীমান্ত। গেলো কয়েক সপ্তাহ ধরেই সেখানের বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে উঠেছে বহু আফগান। কাবুল ও অন্যান্য শহর থেকে পালিয়ে আসা আফগান নাগরিকরা পরিবারের সদস্য ও সহায় সম্বল নিয়ে সীমান্ত অতিক্রম করার জন্য অস্থায়ী ক্যাম্পে অপেক্ষা করছে।
চমক সীমান্ত এলাকায় ছয় সেপ্টেম্বর তোলা স্যাটেলাইট ছবি বিশ্লেষক করে দেখা গেছে, সেখানে কয়েক সপ্তাহ ধরে মানুষের আনোগোনা বেশি। এর কারণ, পাকিস্তান সম্প্রতি চমন সীমান্ত চৌকি বন্ধ করে দিয়েছে। ফলে সীমান্ত অতিক্রম করে আফগান নাগরিকরা আর পাকিস্তানে প্রবেশ করতে পারছেন না।
গত মাসে তালেবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকে দেশটির হাজারো নাগরিক পালাতে শুরু করে। যদিও তালেবান দাবি করছে, ২০ বছর আগের চেহারা তাদের আর নেই। কিন্তু, নারীর অধিকার রক্ষার তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো এরিমধ্যে স্থুল প্রমাণিত হয়েছে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.