ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে কমেছে দৈনিক শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন, যা গতকাল (২৩ সেপ্টেম্বর) ছিল ২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৩ জন। গতকাল এক হাজার ১৪৪ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
তবে গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার কমেছে গতকালের তুলনায়। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার চার দশমিক ৫৪ শতাংশ, গতকাল শনাক্তের হার ছিল চার দশমিক ৬১ শতাংশ। আর আজকের শনাক্তের হার নিয়ে টানা চতুর্থ দিনের মতো দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ২৭ হাজার ৩৬৮ জন এবং ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ২৩৩ জনকে নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪১৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন মোট ১৫ লাখ নয় হাজার ২০২ জন।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৫৫৭টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১৪১টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৬৫ হাজার ৫০৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ১৩ হাজার ৬০২টি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.