প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:০৫ পি.এম
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার মা গীতা বড়ুয়া মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি:
এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি এবং ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার মা গীতা বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। রোববার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী- শুভানুধ্যায়ী রেখে যান।
প্রয়াতের কণিষ্ট সন্তান ব্যবসায়ী সবুজ বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টায় রামু মৈত্রী বিহারে অনিত্য সভার আয়োজন করা হয়েছে। পরে তাঁকে জাদিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে সমাহিত করা হবে। প্রয়াত সমাজসেবি গীতা বড়ুয়া কক্সবাজারের রামুর পূর্বমেরংলোয়া গ্রামের প্রয়াত কেশরী মোহন বড়ুয়ার সহধর্মিণী।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া৷ তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.