প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:০০ পি.এম
কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হলে মহেশখালী হবে দ্বিতীয় সিঙ্গাপুর

আমিনুল হক, মহেশখালী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, মহেশখালীর মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হলে মহেশখালী হবে দ্বিতীয় সিঙ্গাপুর সিটি। সরকারের উন্নয়নের প্রাণ কেন্দ্রে পরিনত হবে আগামীর মহেশখালী। তিনি ২৮ সেপ্টেম্বর দুপুরে মহেশখালীর মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর স্থাপনা পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা বাহীনির উর্ধতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার।
সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানেই নির্মিত হচ্ছে মহেশখালী গভীর সমুদ্র বন্দর। এই মহেশখালী মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে রয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমদ, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ শাফিনুল ইসলাম, মহেশখালী -কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহজাহান, কোস্টগার্ডের উপপরিচালক কমোডর এনামুল হক, পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই সহ সরকারের উর্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.