খেলাধুলা ডেস্ক:
আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। তার আগে ক্রিকেটারদের কার কেমন ফিটনেস, সেটি দেখে নেওয়া হচ্ছে। রবিবার ফিটনেস পরীক্ষার দ্বিতীয় দিনেও ক্রিকেটাররা ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। দ্বিতীয় দিনে সর্বোচ্চ স্কোর গড়েছেন পেসার আল আমিন হোসেন। এছাড়া মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমানও চমক দেখিয়েছেন।
ফিটনেস পরীক্ষায় ক্রিকেটারদের ১৭.৪ স্কোর করতে হবে। সেখানে আল আমিন ২১.২ তুলে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। শুধ আজই নয়, এখন পর্যন্ত এটিই সেরা!
আল আমিন ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ভালো স্কোর গড়েছেন। মোহাম্মদ আশরাফুল উত্তীর্ণ হয়েছেন ১৮.১ স্কোর পেয়ে।
অসুস্থতা নিয়ে জাতীয় ক্রিকেট লিগের ফিটনেস পরীক্ষা দিয়ে ভালো স্কোর পেয়য়েছেন সাব্বির রহমান। এই ফিটনেস পরীক্ষায় বিসিবি'র বেঁধে দেওয়া ১৭.৪ স্কোরের জায়গায় ১৮.৪ স্কোর তুলেছেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার।
অনেক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হতো বিপ টেস্ট দিয়ে। ইয়ো ইয়ো ও বিপ টেস্টের মূল পার্থক্য বিরতিতে। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। কোনও বিরতি থাকে না। অন্যদিকে ইয়ো ইয়ো টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয়, কিন্তু সেখানে ১০ সেকেন্ডের বিশ্রাম থাকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ অনেক দেশই ফিটনেস দেখতে এই আধুনিক টেস্ট ব্যবহার করে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.